ভুয়া অর্ডার কমান,
বিজ্ঞাপনের টাকা বাঁচান।
ল্যান্ডিং পেজ, অর্ডার, কল কনফার্মেশন, ফ্রড চেক, Steadfast / Pathao / RedX বুকিং আর Facebook CAPI, সব এক ড্যাশবোর্ডে। আপনার পুরনো WooCommerce সাইটও জুড়ে দিতে পারবেন।
কার্ড লাগবে না · ৭ দিন Pro ফ্রি · তারপরও ফ্রি প্ল্যান চলবে
যে সমস্যাগুলো প্রতিদিন টাকা খাচ্ছে
দরজায় গিয়ে ফেরত
ক্যাশ অন ডেলিভারি অর্ডার ফেরত আসে, কুরিয়ার চার্জ আপনার পকেট থেকে যায়।
Pixel নষ্ট হয়ে যায়
ভুয়া অর্ডারও Purchase হিসেবে Facebook-এ যায়, তাই বিজ্ঞাপন ভুল লোকের কাছে যেতে থাকে।
কল আর এন্ট্রিতে সারাদিন
Excel-এ তালিকা, প্রতিটা অর্ডার কুরিয়ার প্যানেলে আবার টাইপ, কে কাকে কল করল জানা যায় না।
ভুয়া অর্ডার Facebook-এ যাওয়ার আগেই আটকে যায়
প্রতিটা অর্ডারের সাথে সাথে ০-১০০ ঝুঁকির স্কোর, প্রতিটা কারণ লেখা। ব্রাউজারের Pixel কখনো Purchase পাঠায় না। Purchase যায় শুধু আমাদের সার্ভার থেকে, আপনার বেছে নেওয়া নিয়মে:
- নিরাপদ অর্ডার সাথে সাথে, বাকিগুলো কল কনফার্মের পর
- চাইলে শুধু ডেলিভারি হওয়ার পর, আসল টাকার অঙ্কসহ
- ডেলিভারি হলে আলাদা "DeliveredPurchase" ইভেন্ট, যাতে Facebook আসল ক্রেতাদের মতো লোক খোঁজে
- +40Phone number looks made up
- +30Refused 2 deliveries at 2 other shops
- +203 orders from the same device within an hour
- +15Address too short to deliver to
- −20Received 2 earlier orders
সব দোকানের ফেরত দেওয়া নম্বর মিলিয়ে একটা তালিকা থাকে। নম্বর রাখা হয় শুধু হ্যাশ করে, কোনো দোকান অন্যের কাস্টমার দেখতে পায় না।
দোকান চালাতে যা যা লাগে, সব এক জায়গায়
১০টা বাংলা ল্যান্ডিং পেজ
বিউটি, ফ্যাশন, গ্যাজেট, খাবার… টেমপ্লেট বেছে প্রোডাক্ট দিন, এক মিনিটে লিংক তৈরি। মোবাইল ডেটাতেও দ্রুত খোলে।
অসম্পূর্ণ অর্ডার
কেউ ফোন নম্বর লিখে চলে গেলেও নম্বরটা থেকে যায়। একটা কল করলেই অনেক সময় বিক্রি হয়ে যায়।
কল কিউ আর টিম
নতুন অর্ডার নিজে থেকে কল এজেন্টদের মধ্যে ভাগ হয়, এক ট্যাপে কল, কে কয়টা কনফার্ম করল দেখা যায়।
এক ক্লিকে কুরিয়ার
Steadfast, Pathao, RedX। একসাথে অনেক অর্ডার বুক করুন, স্ট্যাটাস আর ফেরত নিজে থেকে আপডেট হয়।
আসল লাভের হিসাব
শুধু ডেলিভারি হওয়া অর্ডার ধরে: পণ্যের দাম, কুরিয়ার, ফেরতের লস আর বিজ্ঞাপন খরচ বাদ দিয়ে।
অটো SMS
কনফার্ম, শিপ আর ডেলিভারির সময় বাংলায় SMS। যতটুকু পাঠাবেন, শুধু ততটুকুর ক্রেডিট লাগবে।
ইনভয়েস আর লেবেল
এক পাতায় দুটো করে ইনভয়েস, COD-এর টাকা বড় করে লেখা।
bKash / Nagad / COD
ক্যাশ অন ডেলিভারি, আর ঝুঁকিপূর্ণ অর্ডারে আগে ডেলিভারি চার্জ নেওয়ার ব্যবস্থা।
নিজের ডোমেইন
yourshop.com, SSL নিজে থেকেই। Pixel, CAPI, TikTok, GTM, GA4, Clarity সব বসানো যায়।
আগে থেকেই WooCommerce সাইট আছে? সরাতে হবে না।
একটা প্লাগইন বসান, একটা কী পেস্ট করুন। আপনার Woo অর্ডারগুলো এখানে চলে আসবে ঝুঁকির স্কোরসহ, কুরিয়ার বুকিং আর কলের কিউ এখান থেকেই। স্ট্যাটাস দুই দিকেই মিলবে।
পুরো সুবিধা, সবচেয়ে কম দামে
টিম মেম্বারপ্রতি টাকা নেই। প্রতি অর্ডারে ফি নেই। ফ্রড চেক ফ্রি প্ল্যানেও আছে।
- মাসে ৫০টা অর্ডার
- ১টা ল্যান্ডিং পেজ
- Steadfast + Pathao বুকিং
- মাসে ৫০টা ফ্রড স্কোর
- ২০টা SMS উপহার
- আনলিমিটেড অর্ডার, পেজ আর টিম
- CAPI ফিল্টার + সব দোকানের ফেরত তালিকা
- অসম্পূর্ণ অর্ডার, কল কিউ, লাভের রিপোর্ট
- RedX, নিজের ডোমেইন, কুপন, WooCommerce
প্রশ্ন ও উত্তর
না। আপনি নিজের Steadfast / Pathao / RedX অ্যাকাউন্টের API key বসান। চার্জ আর টাকা সরাসরি আপনার আর কুরিয়ারের মধ্যে থাকে।
দোকান নিজে থেকে Free প্ল্যানে চলে যাবে। কোনো ডেটা মুছবে না, আর কার্ডও লাগে না।
bKash বা Nagad-এ Send Money করে ট্রানজেকশন আইডি দিলেই হবে। যাচাই হলে Pro চালু হয়ে যায়। প্রথম পেমেন্টের ৭ দিনের মধ্যে চাইলে টাকা ফেরত দেওয়া হয়।
না। শেয়ার করা ফেরত তালিকায় শুধু নম্বরের একটা হ্যাশ থাকে, আর কয়টা দোকানে কয়বার ফেরত হয়েছে সেই সংখ্যা। নাম, ঠিকানা বা অর্ডারের বিস্তারিত কখনো শেয়ার হয় না।
হ্যাঁ। বেশিরভাগ সেলার আমাদের তৈরি ল্যান্ডিং পেজ ব্যবহার করেন। WooCommerce সাইট থাকলে সেটাও জুড়ে দেওয়া যায়।